সহজ ভাষায় উপস্থাপনা : কুরআন শেখার ৫টি বিষয় (হরফ, হরকত, তানভীন, সাকিন, তাশদীদ) সহজ ভাষায় এমন সুকৌশলে আয়ত্ত করানো হয়েছে যে, একটু পড়লেই অনুভব করতে পারবেন- আপনি ধীরে ধীরে কুরআন পড়ে ফেলছেন।
আরবি অক্ষর শেখাতে ১০টি পদ্ধতি উল্লেখ : মেধার তারতম্যে সকলের জন্যই যেন কোনো না কোনো পদ্ধতি কার্যকরী হয় এবং আজীবন যেন কোনো হরফ চিনতে আর প্যাঁচ লেগে না যায়, তাই একাধিক বিকল্প পদ্ধতি অনুসরন করে সহজ টেকনিকে হরফ শেখানো হয়েছে। যা শুধু আমাদের এই বইটিতেই কেবল পাবেন। প্রচলিত কোনো বইয়ে এভাবে শেখানো হয়নি।
তাজবীদের উপর বিশেষ গুরুত্ব : বইটিতে তাজবীদের নিয়মাবলী খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং নিয়মগুলো আরো স্পষ্ট করতে উদাহরণগুলোতে ভিন্ন রঙ ব্যবহার করা হয়েছে।
প্রচুর অনুশীলনের সুযোগ : বইটিতে বিভিন্ন আঙ্গিকে অনুশীলনী দেওয়া আছে, যা শিক্ষার্থীদের কুরআন শিখতে এবং তিলাওয়াতকে আরও সুন্দর ও ত্রুটিমুক্ত করতে সাহায্য করে।
কুরআনের আয়াত থেকে উদাহরণ : বইটিতে যা কিছু শেখানো হয়েছে, তার সবই কুরআনের আয়াত থেকে উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বিষয়গুলো খুব সহজে বুঝতে পারে এবং সেগুলো তাদের মনে গেঁথে যায়। ফলে কুরআন শেখার ক্ষেত্রে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
প্রতিটি অধ্যায়ের মৌলিক অংশ ২ বার উল্লেখ : প্রথমে লাল কালারে উচ্চারন সহ নমুনা হিসেবে এবং দ্বিতীয় বারে কালো কালারে উচ্চারণ বাদ দিয়ে। ফলে শিক্ষার্থী শিক্ষক ছাড়াই কিভাবে অধ্যায়টি পড়বেন, তা বুঝতে সক্ষম হয়।
দৃষ্টিনন্দন আউটলুক, মজবুত বাধাঁই ও উন্নত কাগজ ব্যবহার : দেখতে ভালো লাগলে একটু ধরতে ও পড়তে আগ্রহ জন্মায়। তাই রুচিশীলতার বিবেচনায় আধুনিকতার ছোঁয়ায় বইটি সাজানো হয়েছে।
সর্বস্তরের মানুষের জন্য উপযোগী : বইটি নতুন শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার জন্য উপযোগী। ফলে নতুন শিক্ষার্থী বা অল্প শিক্ষিত মানুষেরাও সহজে বুঝতে পারে।